ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

খুলনাকে ১১৩ রানেই বেধে ফেলল সিলেট

  • আপডেট সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাশরাফি বিন মর্তুজা একাদশে আছেন, মাঠেও ছিলেন; তবে এইদিন বল হাতে দেখা যায়নি তাকে। একটি বলও করেননি সিলেট অধিনায়ক। তবে তিনি বল হাতে না নিলেও দারুণ বোলিং করেছে তার দল। ৮ উইকেট তুলে নিয়ে মাত্র ১১৩ রানেই থামিয়ে দিয়েছে খুলনার ইনিংস। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে সিলেটের চাই ১১৪ রান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে একটি মুহূর্তও স্বস্তিতে কাটাতে পারেনি খুলনা, নিয়মিত বিরতিতেই হারিয়েছে উইকেট। আসেনি বড় কোনো জুটি। উদ্বোধনী জুটি ভাঙে দ্বিতীয় ওভারেই, মাত্র ৮ রানে! ৬ বলে ৩ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন মুনিম শাহরিয়ার। আরেক ওপেনার বালবির্নি ফেরেন দলীয় ২১ রানে, ১৩ বলে ৭ রান করেন তিনি। এর আগে ৯ রান করে ফেরেন শাইহোপ।

২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা দলটা আর ঘুরে দাঁড়াতে পারেনি, ১৫ ওভারে ৭২ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ইয়াসির আলি ১২, সাব্বির রহমান ও সাইফুদ্দীন ফিরেন সমান ৬ রান করে৷ তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মাহমুদুল হাসান জয়! সপ্তম উইকেট জুটিতে এসে সঙ্গী হিসেবে পান নাহিদুল ইসলামকে। দু’জনে মিলে গড়ে তুলেন ২৫ বলে ৩৬ রানের জুটি।

নাহিদ-জয়ের জুটিতেই তিন অংকের ঘরে পৌঁছায় খুলনার ইনিংস। তবে ৩ বলের মাঝেই এই দু’জনকে হারায় খুলনা, ৪১ বলে ৪১ রান করে তানজিম সাকিবের শিকার হন জয়। নাহিদের স্ট্যাম্প ভাঙেন মোহাম্মদ আমির, আউট হওয়ার আগে ১৭ বলে ২২ রান করেন এই অলরাউন্ডার।

বল হাতে এইদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব, ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম, ২৪ রানে ২ উইকেট শিকার করেন রুবেল হোসেন। ১ উইকেট যায় আমিরের ঝুলিতে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনাকে ১১৩ রানেই বেধে ফেলল সিলেট

আপডেট সময় : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩