বিলাইছড়িতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / 122
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার বিলাইছড়ি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে।
বিলাইছড়ি উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রুপন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কমিটির, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ- দপ্তর সম্পাদক আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা অভিলাষ তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিপুল ত্রিপুরা প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।
সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
বিডিসংবাদ/এএইচএস






















