ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মেধাবীদের দিয়ে পূরণ হবে মুক্তিযোদ্ধা কোটার পদ

  • আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 377
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্যপদগুলো মেধাতালিকায় অবস্থানকারী সাধারণ প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে, এ সংক্রান্ত দুটি প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা থাকবে। তবে ৩৫তম বিসিএসের কিছু কিছু পদের ক্ষেত্রে এ অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, ২০১০ সাল থেকে বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট পদ সংরক্ষণের (শূন্য রাখার) নিয়ম চালু রয়েছে।

কোটা সংরক্ষণের নিয়ম নির্দিষ্ট সময়ের জন্য শিথিলের সুপারিশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কারের সুপারিশ করেনি। কোটা শিথিলের সুপারিশ করেছে মাত্র। যেসব বিসিএস পরীক্ষায় কোটা পূরণ হয় না, সেসব পদ শূন্য থাকে। জনবল না থাকায় দেশের মানুষ সরকারের সেবা থেকে বঞ্চিত হয়। এসব শূন্যপদ পূরণের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে অনেক সময় লেগে যায়। এ কারণে কমিশন কোটা সংরক্ষণের নিয়ম নির্দিষ্ট সময়ের জন্য শিথিলের সুপারিশ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেধাবীদের দিয়ে পূরণ হবে মুক্তিযোদ্ধা কোটার পদ

আপডেট সময় : ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭