ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয় : স্থানীয় সরকার মন্ত্রী

  • আপডেট সময় : ১১:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পড়া-লেখা করে জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, জ্ঞানই আলো, সমৃদ্ধির উৎস এবং জ্ঞানের আধার হচ্ছে বই আর লাইব্রেরি।
তাজুল ইসলাম আজ রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদের সভাপতি ও ট্রাস্টি মালিক খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি।
বইকে মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বইপাঠের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়।
তিনি বলেন, বই লেখকের জ্ঞান, অভিজ্ঞতা এবং স্বপ্ন প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে। জ্ঞানের এই অগ্রসরতাই সভ্যতাকে এগিয়ে নেয়।
এ সময় বইপাঠের সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তি জ্ঞান, চতুর্থ শিল্প বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেও সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
কে এম খালিদ বলেন, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত আলোকিত প্রজন্ম গড়ে তুলতে চাই। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে ৮৭২টি পাঠাগারকে অনুদান প্রদান করছি এবং খুব দ্রুত লাইব্রেরীর পরিধি বৃদ্ধি করতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ১০০টি সেলুন লাইব্রেরি চালু করেছি, যা পুরোপুরি সফল হয়েছে।
তিনি আরো বলেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের ডিজিটালাইজেশন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে সরকারি পাঠাগারের পাশাপাশি বেসরকারি গ্রন্থাগারসমূহও সংযুক্ত থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বইপাঠ মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয় : স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় : ১১:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩