ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

যুদ্ধের ফ্রন্টলাইন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ ইউক্রেনের

  • আপডেট সময় : ০৯:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন বৃহস্পতিবার যুদ্ধের ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক এবং পার্শ্ববর্তী উত্তর-পূর্ব বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বাধ্যতামূলক সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

প্রধান এ নগরী ও রেলের কেন্দ্রবিন্দু রাশিয়া পুনরুদ্ধার করার আশঙ্কা দেখা দেয়ায় তারা এমন নির্দেশ দিল। খবর এএফপি’র।

গত সেপ্টেম্বরে রাশিয়ার সৈন্যরা কুপিয়ানস্কসহ উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর থেকে পিছু হটে।

কুপিয়ানস্ক পূর্ব ইউক্রেনের যুদ্ধ ফ্রন্টলাইনের কাছে অবস্থিত হওয়ায় স্থানীয়রা আশঙ্কা করছে যে এটি রাশিয়া ফের দখল করে নিতে পারে।

খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘কুপিয়ানস্ক থেকে শিশুসহ বিভিন্ন পরিবার ও বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।’

এতে আরো বলা হয়, এ অঞ্চলে রাশিয়ার সৈন্যদের হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বৃস্পতিবার জানান, রুশ বাহিনী কুপিয়ানস্ক শহরসহ এই অঞ্চলের বেশ কয়েকটি বসতিতে কামানের গোলা, রকেট লাঞ্চার ও মর্টার হামলা চালিয়েছে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধের ফ্রন্টলাইন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ ইউক্রেনের

আপডেট সময় : ০৯:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩