ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চবি সিন্ডিকেট নির্বাচনে জয়ী হলেন যারা

  • আপডেট সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এবার ভিন্ন ধরনের ফলাফল হয়েছে।

নির্বাচনে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক চারটি পদের একটিতে জিতেছে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্রার্থীরা। অপর দুই পদে হলুদ দলের ‘বিদ্রোহী’ (আরেকটি অংশ) প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। মাত্র একটি সহকারী অধ্যাপক পদে হলুদ দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামাতপন্থী সাদা দলের প্রার্থী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের বাংলা বিভাগের মোহাম্মদ আলী এবং প্রভাষক ক্যাটাগরিতে হলুদ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. মোয়াজ্জেম হোসাইন।

সোমবার (৬ মার্)সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

এই নির্বাচনে চার পদে মোট ১৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এদের মধ্যে ১২ জনই ছিলেন আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘বাঙালি জাতীয়াতাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের’ (হলুদ দল)।

চবিতে বর্তমানে হলুদ দল প্রশাসনপন্থী (বিদ্রোহী) ও প্রশাসনবিরোধী দুই ভাগে বিভক্ত। এ ছাড়া নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী সাদা দল থেকে একজন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দু’জন অংশগ্রহণ করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চবি সিন্ডিকেট নির্বাচনে জয়ী হলেন যারা

আপডেট সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩