ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

মেট্রো রেলের যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা দেবে

  • আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ১৪ মার্চ, ২০২৩ (বাসস) : বিশ্বব্যাংক ঢাকায় মেট্রো রেলকে কেন্দ্র করে যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়নে ডিএনসিসিকে সহায়তা হিসেবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের আগ্রহ দেখিয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্টিগ্রেটেড করিডোরস ম্যানেজমেন্ট (আইসিএম)’ শীর্ষক প্রকল্পের অধীনে যাত্রীদের নির্বিঘেœ চলাচলের জন্য মিরপুর-১২ থেকে বাংলা মোটর এলাকা পর্যন্ত সব মেট্রো রেল স্টেশনকে সংযুক্ত করার জন্য একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা হবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সোমবার বিকেলে (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের হেডকোয়ার্টারে ওয়ার্ল্ড ব্যাংকের(ডব্লিউবি) অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুয়াংজে চেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেওয়া হয়।
ডিএনসিসি প্রতিনিধিদলের সদস্য উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, সমন্বিত করিডোর ব্যবস্থাপনা ব্যবস্থা ঢাকার মেট্রোরেলকে একটি বিশ্বমানের সুবিধায় পরিণত করবে। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক আইসিএম নির্মাণে আর্থিক সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে… তারা সহায়তা হিসেবে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার দেবে।’
ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশনের ২০তম সম্মেলনে অংশ নিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেট্রো রেলের যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা দেবে

আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩