ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

মানুষের পাশে দেখা যায়না বিএনপিকে, ভোট আসলে লাফালাফি করে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম, ১৪ মার্চ, ২০২৩ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার সময়ে এবং বন্যাসহ নানা দুর্যোগ-দুর্বিপাকে বিএনপিকে সাধারন মানুষের পাশে দেখা যায় না। কিন্তু ভোট আসলে বড় বড় কথা বলে, নানা ধরনের শ্লোগান দেয় আর লাফালাফি করে।
মন্ত্রী আজ বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন। স্থানীয় লোকমান চেয়ারম্যান মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।
ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ এক একটি ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ ভাতা পাচ্ছে। আবার একটি বাড়ি একটি খামারের মাধ্যমে সাধারণ মানুষ যে টাকা জমায়, সরকার তার দ্বিগুণ দিচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ ফ্রি দিচ্ছে, বছরের শুরুতে বিনাপয়সায় বই দিচ্ছে। এসব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার, নৌকা প্রতীকের সরকার।’
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না আসলে এসব বন্ধ হয়ে যাবে। যেভাবে ৯৬ সালে শেখ হাসিনা চালু করেছিলেন বলে কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। ভাতা দেয়ার ক্ষেত্রেও তারা নানা অনিয়মের আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে এসব আবার চালু করেছে। তাই সাধারণ মানুষের উন্নয়ন এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতী, ইফতেখার হোসেন বাবুল, মুহাম্মদ আলী শাহ, জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, চেয়ারম্যান মো. নূর উল্লাহ প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানুষের পাশে দেখা যায়না বিএনপিকে, ভোট আসলে লাফালাফি করে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩