ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জয়পুরহাট, ১৬ মার্চ, ২০২৩ (বাসস): জয়পুরহাটে একটি হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও জামাইসহ ৬জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন ।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী ও এন্তাজ আলী এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।
মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) নিপেন্দ্রনাথ মন্ডল বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের লোকজন নিয়ে সাংসারিক বিষয়ে আলাপ-আলোচনা করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা একজোট হয়ে বাদীর পরিবারের লোকজনকে কোদাল, লোহার রড, শাবল ও লাঠি দিয়ে আঘাত করে। এসময় রশিদ গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩