ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীরবে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন

  • আপডেট সময় : ১১:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিডনি, ১৭ মার্চ ২০২৩ (বাসস) : অনেকটা নীরবেই ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন। কোন কিছু আগ থেকে না জানিয়ে তাসমানিয়াতে একটি ম্যাচ শেষে আজ ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি টেস্টে বল-বিকৃতি ঘটনায় অধিনায়কের পদ থেকে স্টিভ স্মিথকে সরিয়ে দেয়ার পর ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেন পেইন।
২৩ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ। তার অধীনে ১১টিতে জয়, ৮টিতে হার ও ৪টিতে ড্র করে অস্ট্রেলিয়া।
২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটে এক মহিলা সহকর্মীকে আপত্তিকর বার্তা এবং ছবি পাঠিয়েছিলেন পেইন। ঐ সময় ঘটনাটা ধামাচাপা পড়লেও ২০২১ সালে সব ঘটনা প্রকাশ্যে আসে।
যৌন কেলেঙ্কারির অভিযোগে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েন পেইন। প্রায় এক বছর পর ২০২২ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরেন তিনি।
আজ কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি ঘরোয়া ম্যাচে তাসমানিয়ার হয়ে শেষবারের মত প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেন পেইন। ম্যাচ শেষে গার্ড অফ অনার দেয়া হয় তাকে।
এক বিবৃতিতে তাসমানিয়ার টাইগার জানায়, ‘একজন অনুপ্রেরণাকারী অধিনায়ক, আমাদের অন্যতম সেরা গ্লাভসম্যান এবং তাসমানিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি। সত্যিই চমৎকার ক্যারিয়ারের জন্য টিম পেইনকে অভিনন্দন।’
অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্টে ১৫৩৫ রান, ৩৫টি ওয়ানডেতে ৮৯০ রান ও ১২টি টি-টোয়েন্টিতে ৮২ রান করেন পেইন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীরবে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন

আপডেট সময় : ১১:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩