ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  • আপডেট সময় : ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ২১ মার্চ, ২০২৩ (বাসস) : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় খালেকুজ্জামানের (৭২) ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারী এই শিল্পী তার অভিনীত নাটক ও চলচ্চিত্রের মাঝে বেঁচে থাকবেন।’
উল্লেখ্য, প্রথমে মঞ্চে ও পরে বিটিভিতে ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় দিয়ে যাত্রা শুরু করে খালেকুজ্জামান বহু নাটক ও ধারাবাহিকে, নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনির্বাণ’ এবং বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩