ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

অসুস্থ সন্তানকে ডাক্তারের কাছে নেয়া হলো না মা-বাবার

  • আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অসুস্থ সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন মা-বাবা। কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হলেন তারা। নিহত হলেন দম্পতি। আহত হয়েছে আরো তিনজন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কে ভ্যানের সাথে মাছবোঝাই পিকআপের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। আহতরা হলেন তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও এক শিশু।

স্থানীয়রা জানায়, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন ছাবদার আলী। এসময় তার সাথে ছিলেন স্ত্রী পারভীনা বেগম। ভ্যানটি কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীনা খাতুন। গুরুতর আহত অবস্থায় ছাবদার আলীসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ছাবদার আলীর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসুস্থ সন্তানকে ডাক্তারের কাছে নেয়া হলো না মা-বাবার

আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩