ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ইউএনআরসি’র সাথে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার ওপরও জোর দেন, যার মধ্যে জাতিসঙ্ঘের বিশেষ কার্যপ্রণালী ম্যান্ডেটধারীদের সাম্প্রতিক সফরও রয়েছে।

বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়ক (ইউএনআরসি) গুয়েন লুইস সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে দেখা করেন এবং আগামী জাতীয় নির্বাচনসহ বাংলাদেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

তারা এসডিজি শীর্ষ সম্মেলনসহ জাতিসঙ্ঘে আসন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়েও আলোচনা করেন।

ইউএনআরসি জানায়, এসডিজি বাস্তবায়নে বিশেষ করে বাংলাদেশ কর্তৃক নির্ধারিত কিছু অগ্রাধিকারের ক্ষেত্রে জাতিসঙ্ঘ বাংলাদেশকে আরো সহায়তা দিতে আগ্রহী।

বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চলমান প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করার জন্য জাতিসঙ্ঘ, বিশেষ করে ইউএনএইচসিআরের প্রতি আহ্বান জানান।

জয়েন্ট রেসপন্স প্ল্যান ২০২৩ অনুযায়ী রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহের সম্ভাব্য উপায় ও অর্থ নিয়েও আলোচনা হয়।

মোমেন ভাসানচরে মানবিক কার্যক্রমে জাতিসঙ্ঘের আরো সম্পৃক্ততা কামনা করেন।

ইউএনআরসি প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা নিশ্চিত করতে জাতিসঙ্ঘ মহাসচিবের নতুন উদ্যোগ সম্পর্কে অবহিত করে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে।

গুয়েন লুইস সম্প্রতি দোহায় সমাপ্ত এলডিসি-৫ শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করেন এবং স্বল্পোন্নত দেশসমূহের ইস্যুতে বাংলাদেশ ও জাতিসঙ্ঘের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউএনআরসি’র সাথে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩