ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

পেরুতে হচ্ছে না অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল

  • আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের প্রতিশ্রুতি পূর্ণ করতে না পারায় ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক হিসেবে পেরুর নাম বাতিল করেছে ফিফা। এক বিবৃতিতে ফিফা এই ঘোষণা দিয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ২৪ দলের এই প্রতিযোগিতা আগামী ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পেরুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন বিশ্বকাপের নতুন আয়োজকের নাম সময়মতো ঘোষণা করা হবে।

দুই বছর অন্তর আয়োজিত এই প্রতিযোগিতায় ২০২১ সালে পেরুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড মহামারীর কারণে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল ছোটদের এই বিশ্বকাপ।

এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘পেরুভিয়ান ফুটবল ফেডারেশনের সাথে ইতিবাচক সম্পর্ক থাকা সত্ত্বেও এখন আর প্রয়োজনীয় সময় তাদের হাতে নেই বলেই আমাদের মনে হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে পেরুভিয়ান সরকার কোনোভাবেই সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। তবে ভবিষ্যতে পেরুতে কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ উন্মুক্ত থাকবে।’

এর আগে গত সপ্তাহে ইসরাইলের অংশগ্রহণ নিয়ে আপত্তির জেরে ইন্দোনেশিয়ার কাছ থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজক স্বত্ব কেড়ে নেয় ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেরুতে হচ্ছে না অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল

আপডেট সময় : ০৪:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩