ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা বাংলাদেশের, নতুন মুখ ১

  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আয়ারল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি। সেখানে চমক হিসেবে রাখা হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকে। তবে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

বরাবরই দল ঘোষণায় সময় নেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বেশ আগেভাগেই দল প্রস্তুত করে ফেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য রোববার (৯ এপ্রিল) দল ঘোষণা করেছে তারা।

আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজটি।

আরো বেশ কিছু পরিবর্তন এসেছে দলে। সর্বশেষ সিরিজে দলে থাকা নাসুম আহমেদ বাদ পড়েছেন, এক সিরিজ পরই ফিরেছেন তাইজুল ইসলাম। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ হোসেরও জায়গা হয়নি এই দলে।

বাদ পড়েছেন গত আয়ারল্যান্ড সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসানও। তবে দলের সাথেই আছেন রনি তালুকদার। ইয়াসীর আলি রাব্বিও আছেন স্কোয়াডে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা বাংলাদেশের, নতুন মুখ ১

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩