ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

অধিনায়কত্ব থেকে বাবরকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি!

  • আপডেট সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে বাবর আজমকে সরাতে চেয়েছিলেন অন্তবর্তী নির্বাচন কমিটির প্রধান শহিদ আফ্রিদি। এমনই বিষ্ফোরক তথ্য প্রকাশ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য জাতীয় নির্বাচন কমিটির অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে।

একটি ইউটিউব চ্যানেলে নাজাম শেঠি বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার সময় একটি অন্তবর্তীকালীন নির্বাচন কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে, আমাদের তারা বলেছিল কিছু পরিবর্তন করা দরকার এবং অধিনায়ক হিসেবে বাবরকে বদলাতে হবে।’

তিনি আরও বলেন, ‘তবে নিয়োগ পাবার পর তারা বলেছিল বাবরের বদলির কোনও প্রয়োজন নেই। আমি তাদের বলেছিলাম তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রাখে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আলোচনার জন্য সময় না পাওয়ায় পদত্যাগ করেন আফ্রিদি। তার জায়গায় আসেন হারুন রশিদ।

নাজাম শেঠি জানান, পাকিস্তানের হয়ে যত দিন ম্যাচ জিতবে তত দিন অধিনায়ক থাকবেন বাবর। তিনি বলেন, ‘যতদিন একজন সফল ব্যাটার এবং একজন সফল অধিনায়ক থাকবেন বাবর, ততদিন অধিনায়ক থাকবেন তিনি। আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে মানুষ আপনার অধিনায়কত্ব ও অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’

গেল সপ্তাহে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাবরের অধিনায়কত্ব নিয়ে বার্তা দিয়েছিলেন নাজাম শেঠি। টুইটারে তিনি লিখেন, ‘আজ আমার সাথে দেখা করতে এসেছিলেন বাবর। আমি তাকে বলেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবে বাবর। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষনা করা হয়।’
আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবরকে অধিনায়ক ঘোষণা করার আগে মিকি আর্থারের সাথে কথা বলেছেন নাজাম শেঠি।

তিনি বলেন, ‘আমি মিকিকে জিজ্ঞেস করেছি,আপনি কি নিউজিল্যান্ড সিরিজে একজন নাকি দু’জন অধিনায়ক চান? তার সাথে আলোচনার পর আমরা সাদা বলের ফরম্যাটের জন্য একজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে বলেছিলাম, আপনি যখন আসবেন বাবরের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।’

সূত্র : এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধিনায়কত্ব থেকে বাবরকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি!

আপডেট সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩