ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

১৭ ঘণ্টা পর ট্রেন উদ্ধার, চলছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ

  • আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৭ ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি কোচ উদ্ধার করে মেরামতের জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ঢাকা-চট্টগ্রামের আপ লাইনটি চালু করা হবে।

সোমবার (১৭ এপ্রিল) কুমিল্লার রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান এসব তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার পর রোববার (১৬ এপ্রিল) রাত দেড়টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান শুরু হয়নি। সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে আরো একটি রিলিফ ট্রেন আসলে ভোর সাড়ে ৬টা থেকে এক সাথে উদ্ধার কাজে শুরু হয়।

লিয়াকত আলী খান বলেন, আজ দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম আপ লাইনটিও চালু হতে পারে।

‘দুর্ঘটনা কবলিত সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি কোচ উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে, উল্লেখ করে তিনি আরো বলেন, গতরাতে এর ইঞ্জিন উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ঈদযাত্রা বাতিল করেছে বলেও জানান তিনি।

গতকাল প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পর রাত ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হওয়ায় ঢাকা ও সিলেটের সাথে চট্টগ্রাম, চাঁদপুর ও নোয়াখালীর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

কুমিল্লার নাঙ্গলকোটে কন্টেইনারবাহী ট্রেনের সাথে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো: জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে আপ ও ডাউন দুই দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দেরিতে উদ্ধার কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকেপড়া ট্রেনগুলো পাসিংয়ের ব্যবস্থা করি। যার কারণে রিলিফ ট্রেন আসতে একটু সময় লেগেছে।

তিনি আরো জানান, ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ শেষ করতে পারবো।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন। পরে ফায়ারসাভির্স, পুলিশ প্রশাসন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৭ ঘণ্টা পর ট্রেন উদ্ধার, চলছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ

আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩