ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সুদান প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের বিনিয়োগ ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক

  • আপডেট সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুদান প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদানের ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের মধ্যে যারা দেশে ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহী, তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিনা জামানতে তিন লাখ টাকা, সহ-জামানতে পাঁচ লাখ টাকা এবং জামানতসহ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদান করা হবে।

এছাড়া সুদান ফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান, প্রয়োজনীয় যোগ্যতাসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ করে সরকারি রিক্রুটিং অ্যাজেন্সি বোয়েসেল জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায় সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানো হবে। আগ্রহী কর্মীদের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা প্রশিক্ষণ ও কাউন্সেলিং প্রদানেরও ব্যবস্থা করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহিদুল আলম, বোয়েসেলর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: সাজ্জাদ হোসেন ভূঞা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান প্রমুখ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে সুদানে গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সুদান থেকে এখন পর্যন্ত সাত শতাধিক প্রবাসী বাংলাদেশীকে নিরাপদে দেশে আনা হয়েছে।

এ সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, পুনর্বাসনের লক্ষে গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগপূর্বক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি তথ্যভাণ্ডার প্রস্তুত করা হবে।

তিনি এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড/ সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগ করার নির্দেশ দেন। মন্ত্রী এ ব্যাপারে সুদান প্রত্যাগত সকলকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করারও আহ্বান জানান।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদান প্রত্যাগত বাংলাদেশী কর্মীদের বিনিয়োগ ঋণ প্রদান করবে প্রবাসী কল্যাণ ব্যাংক

আপডেট সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩