ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাখমুত দখলের পর রাশিয়ানদের উদযাপন

  • আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ শনিবার ইউক্রেনের শহর বাখমুত দখল করে নিয়েছে বলে দাবি করেছে। আর এ দখল ঘিরে রাশিয়া জুড়ে চলছে উদযাপন। তবে বাখমুত দখলের কথা অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, বাখমুত দখলের দাবিকে অভিনন্দন জানিয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ দখল নিয়ে সাবেক সাংবাদিক ও মস্কোর রাজনীতিবিদ আন্দ্রে মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘এটি একটি বিজয়। এটি মূল বিজয়কে কাছাকাছি নিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের এখনো যে পথটি যেতে হবে তা দীর্ঘ ও কঠিন। আমাদের এখনো অনেক কিছু অতিক্রম করতে হবে। অন্ধকার-হতাশা ও অবিশ্বাসের দিন থাকবে। তবে এ দিনগুলোতে আমরা কেবল বাখমুতকে স্মরণ করতে পারি… এটি রাশিয়ান সৈন্যের গৌরবের বিষয়।’

ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন আগেই বলেছিলেন, তার সৈন্যরা শেষ পর্যন্ত শহরের অভ্যন্তরে সর্বশেষ এলাকা থেকে ইউক্রেনীয়দের সরিয়ে দিয়েছে। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই দাবি সামনে আনে।

তবে জেলেনস্কি বলেছেন, গত আগস্ট মাসের পর থেকে কোনো শহর দখলের জন্য সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা আর রক্তক্ষয়ী এ লড়াইয়ের পরেও এখন পর্যন্ত শহরটি রাশিয়া দখল করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আণবিক বোমা হামলার শিকার হিরোশিমা শহরের সাথে বাখমুতকে তুলনা করে জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়েছেন, হিরোশিমার মতো করেই তার দেশ পুনর্গঠন করা হবে।
সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাখমুত দখলের পর রাশিয়ানদের উদযাপন

আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩