ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মার্কিন রাষ্ট্রদূতের সাথে আ’লীগ-বিএনপি-জাপার বৈঠক

  • আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন ভিসানীতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের স‌াথে দুই ঘণ্টাব্যাপী বৈঠক ক‌রে‌ছেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মার্কিন দূতাবাসের ফেসবু‌ক পেজে দেয়া এক পো‌স্টে জানা‌নো হয়, রাষ্ট্রদূত হাস আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও তিন রাজনৈতিক দলের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে বুধবার যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতি নি‌য়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর প্রতি‌নি‌ধির সাথে কথা বলেন রাষ্ট্রদূত হাস।

ফেসবুক পোস্টে দূতাবা‌স জানায়, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এ নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এছাড়া জাপার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল।

বৈঠকে অন্যদের মধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৪ মে) রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আলাদাভাবে ভিসানীতি ঘোষণার বিষয়টি জানানো হয়। এতে বলা হয় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বাধাগ্রস্ত করবে বা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করবে, তাদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ জারি করবে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন রাষ্ট্রদূতের সাথে আ’লীগ-বিএনপি-জাপার বৈঠক

আপডেট সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩