ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কিছু দেশ রাশিয়াকে অস্থিতিশীল করতে চায় : পুতিন

  • আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সুনির্দিষ্ট কিছু ‘অমঙ্গলকামী’ দেশ রাশিয়াকে অস্থিতিশীল করে ফেলার চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে যখন পশ্চিমা দেশগুলোর সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন একথা বললেন পুতিন।

তিনি শুক্রবার মস্কোয় আরো বলেন, রাশিয়ার অভ্যন্তরে যাতে বিদেশী ষড়যন্ত্র কাজ না করে সেজন্য তিনি ও রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদ দেশটির ১৯০টি জাতিগত গ্রুপের সাথে ধারাবাহিক আলোচনা করবেন। এসব জাতিগোষ্ঠীকে বিদেশী ষড়যন্ত্রের বিপদ সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি কিয়েভকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে।

তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে- সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিছু দেশ রাশিয়াকে অস্থিতিশীল করতে চায় : পুতিন

আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩