ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে : জিএম কাদের

  • আপডেট সময় : ০৫:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের মঙ্গলবার বলেছেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সহায়ক হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। ভিসা নীতিতে যা বলা হয়েছে, সবই বাংলাদেশ ও এর জনগণের পক্ষে।’

মঙ্গলবার শেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সংসদে বিরোধী দলের ডেপুটি নেতা কাদের শহরের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বর্তমান সরকারের অধীনে আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। এটি পরিবর্তন করা দরকার। তবে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবর্তনের বিষয়ে আমাদের ঐকমত্য প্রয়োজন। তাই আমরা (জাতীয় পার্টি) মার্কিন ভিসা নীতিকে সমর্থন করি।’

তিনি বলেন, সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে আমরা এখনো কোথাও থেকে কোনো প্রস্তাব পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করব তা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এবং প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে শহরের চকবাজার কেন্দ্রে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন জিএম কাদের ও জাতীয় পার্টির নেতারা।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে : জিএম কাদের

আপডেট সময় : ০৫:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩