ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাশিয়া এ বছর গম রফতানির রেকর্ড ভাঙবে : পুতিন

  • আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এক দশক ধরে বিশ্বের শীর্ষ পাঁচ গম রফতানিকারক দেশের নামের তালিকায় রাশিয়া রয়েছে এবং চলতি বছর দেশটি গম রফতানির ক্ষেত্রে আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে।

খবর তাস’র।

তিনি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) বলেন, ‘আমি আনন্দের সাথে জানাতে চাই যে, কৃষি পণ্যের সরবরাহ মূল্য চার হাজার এক শ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিগত ১০ বছর ধরে রাশিয়া শীর্ষ পাঁচ শস্য রফতানিকারক দেশের নামের তালিকায় রয়েছে। ২০১৬ সাল থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ নির্বাচিত হয়ে আসছে। বিশ্ব বাজারে দেশটির অবস্থান শীর্ষে রয়েছে। এক্ষেত্রে আশা করা হচ্ছে, চলতি বছর আমাদের কোম্পানিগুলো আরো এক ধাপ এগিয়ে গম রফতানির ক্ষেত্রে রেকর্ড গড়বেন।’

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, রাশিয়া আফ্রিকাসহ খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সহায়তা করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাবে।

তিনি আরো বলেন, ‘গত বছর আমাদের সামগ্রিক রফতানি দশ বছরের রেকর্ড ভেঙেছে এবং ৫৯২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া এ বছর গম রফতানির রেকর্ড ভাঙবে : পুতিন

আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩