ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কিয়েভে রাতের বেলায় ‘ব্যাপক’ ড্রোন হামলা

  • আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে হামলাসহ কিয়েভের ওপর রাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এ কথা জানান। তবে এসব হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

কিয়েভ সিটি সামরিক প্রশাসন বলেছে, রাজধানীতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইরানের তৈরি এই শাহেদ বিস্ফোরক ড্রোন হামলাটি ছিল গত ১৮ দিনের মধ্যে নগরীর ওপর প্রথম হামলা।

হামলার স্বাভাবিক কৌশল অনুসারে, ড্রোনগুলো বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করে। বায়ু সতর্কতা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। কিয়েভের আশেপাশের আকাশসীমায় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রায় দুই ডজন শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করেছে। তবে এই মুহূর্তে হতাহতের বা ধ্বংসের কোনো তথ্য নেই।’

প্রশাসনের আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি বিশদ বিবরণ না দিয়ে টেলিগ্রামে লিখেছেন, পশ্চিমে লভিভে, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ড্রোনের আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপোরিঝিয়ার সামরিক প্রশাসন বলেছে, দক্ষিণাঞ্চলী নগরী ও এর আশেপাশের এলাকায় বিশাল হামলাটি ছিল বেসামরিক লক্ষ্যবস্তুর দিকে।
গভর্নর ভিটালি কিম টেলিগ্রামে বলেন, মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে তিনটি শাহেদ ড্রোনগুলোও করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ পরে বলেন, রুশ বাহিনী রাতে ৩০টি ড্রোন চালু করেছে, এর মধ্যে ২৮টিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাগুলো করেছে। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিয়েভে রাতের বেলায় ‘ব্যাপক’ ড্রোন হামলা

আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩