ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আফ্রিদি তাণ্ডবে ম্লান রিয়াদের দুর্দান্ত বোলিং

  • আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিএসএলে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত বোলিংও জেতাতে পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। শহীদ আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে ২ উইকেটে জিতেছে পেশোয়ার জালমি।

শনিবার রাতে টস হেরে আগে ব্যাট করে কোয়েটা। ব্যাট হাতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দল নির্ধারিত ২০ ওভারে ১২৮ রানে অলআউট হয়। দলের পক্ষে কেভিন পিটারসেন ৪১ এবং রুশো ৩৮ রান করেন।

জালমির আসগার ৩টি, হাসান আলী ও ওয়াহাব রিয়াদ উভয়েই ২টি করে উইকেট লাভ করেন। সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটে ৪ বল হাতে রেখেই জয় পায় জালমি। আফ্রিদি ২৩ বলে ৩টি ছক্কা ও সমান সংখ্যক চারের সাহায্যে ৪৫ রানে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ব্যর্থ তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিম ৭ এবং সাকিব ১ রান করেন।

এদিকে কোয়েটার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সফল ছিলেন। ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন রিয়াদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফ্রিদি তাণ্ডবে ম্লান রিয়াদের দুর্দান্ত বোলিং

আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭