ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হঠাৎ ইউক্রেন গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হঠাৎ ইউক্রেন সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইউল। চলমান যুদ্ধে রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সমর্থন জানাতেই তার এ সফর বলে জানা গেছে।

শনিবার ইউয়োনের অফিস জানিয়েছে, তিনি তার স্ত্রী কিম কিউন-হিকে সাথে নিয়ে ইউক্রেন সফরে গেছেন। পোল্যান্ড সফর ও ন্যাটো সম্মেলনে যোগ দিতে লিথুনিয়া যাওয়ার পথে তিনি ইউক্রেন গেলেন। ইউক্রেনে রাশিয়ান আক্রমণের ১৭ মাসের মধ্যেই এটিই তার প্রথম ইউক্রেন সফর।

ইয়োন ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি দুটি ছোট শহর বুচা ও ইরপিনে যান। সেখানে যুদ্ধে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

বিবৃতিতে আরো জানানো হয়, সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন ইয়োন।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং অস্ত্র রফতানিতে এগিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে চাপে রয়েছে। অপরদিকে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ওপর প্রভাব রয়েছে রাশিয়ার।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হঠাৎ ইউক্রেন গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩