ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বুড়িগঙ্গায় ওয়াটারবাস ডুবি, হাসপাতালে ৩ লাশ

  • আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকার কেরানীগঞ্জে তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটারবাস ডুবিতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উদ্ধার অভিযানে নৌ পুলিশের পাশাপাশি অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

প্রথম দিকে সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ চারজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন।

তবে তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর রাত ১২টার সময় কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান জানিয়েছেন, ‘তিনজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। একজনের অবস্থা সংকটাপন্ন।’

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। ওয়াটারবাসটিকে পানি থেকে উঠানোর চেষ্টা চলছে।

এর আগে সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানিয়েছিলেন, রাজধানীর শ্যামবাজার ঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি ওয়াটারবাস কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। এসময় বালুবাহী একটি বাল্কহেড ওয়ারবাসটিকে ধাক্কা দিলে সাথে সাথেই ওয়াটারবাসটি ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুড়িগঙ্গায় ওয়াটারবাস ডুবি, হাসপাতালে ৩ লাশ

আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩