ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘অভিন্ন অগ্রাধিকার আলোচনায় বাংলাদেশের সাথে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্র’

  • আপডেট সময় : ০৩:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্র বলেছে, দুই দেশের ‘অভিন্ন অগ্রাধিকার’ নিয়ে আলোচনার জন্য তারা বাংলাদেশের কর্মকর্তাদের সাথে সরাসরি যুক্ত।

মঙ্গলবার (১৮ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন যে- যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া তার সফরকালে বাংলাদেশের ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের’ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একযোগে কাজ করার গুরুত্বের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার রক্ষাকারী, সাংবাদিক ও শ্রমিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে মিলার বলেন, ‘এগুলো হচ্ছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি আরো বলেন যে- যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মানবিক অংশীদার ও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং মিয়ানমার ও বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেন।

মুখপাত্র বলেন, ‘আমি পরিশেষে বলতে চাই যে- যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মানবপাচারের অভিশাপ মোকাবেলায় সরকার ও নাগরিক সমাজের সাথে অংশীদারিত্বের জন্য নিবেদিত।’
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘অভিন্ন অগ্রাধিকার আলোচনায় বাংলাদেশের সাথে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্র’

আপডেট সময় : ০৩:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩