ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

খুলনায় অভ্যন্তরীণ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট সময় : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 450
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় অভ্যন্তরীণ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১২টায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বৈঠক সূত্র জানায়, যাত্রীদের বিড়ম্বনার কথা চিন্তা করে বেলা ১২টায় সার্কিট হাউজে খুলনা বিভাগীয় প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকে বসেন। দীর্ঘ দেড়ঘণ্টা বৈঠকের পর দুপুর দেড়টা থেকে খুলনা জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে পরিবহন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুভাষ সাহা, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ এবং পরিবহন শ্রমিক নেতা আব্দুল গফফার বিশ্বাস ও মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় বাস-ট্রাক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বলেন, আদালতের রায়ের প্রতি সম্মান রেখে খুলনার আভ্যন্তরীণ সকল রুটে পুনরায় বাসসহ সকল প্রকার যানবাহন চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, সন্ধ্যা ছয়টায় যশোরে বৈঠকের পর খুলনা বিভাগের বাকি নয় জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ জেলার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় করা মামলায় গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি ধর্মঘটের ডাক দেয়। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনও ধর্মঘটে যোগ দেয়। এতে খুলনাসহ বিভাগের ১০ জেলার কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় অভ্যন্তরীণ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭