ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সময় নষ্ট, স্মার্ট ফোন ব্যবহারই করেন না নোলান

  • আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ২১ জুলাই মুক্তি পাবে হলিউড তারকা ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’। মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে অনেক আলোচনা। পাশাপাশি, আলোচনায় নোলান নিজেও। ‘প্রেসটিজ’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘টেনেট’-এর মতো ছবির স্রষ্টা তিনি। বর্তমান সময়ের থেকে কয়েক যোজন এগিয়ে থাকে তার ছবির ভাবনা। তবে আধুনিক সময়ে দাঁড়িয়ে এখনো স্মার্টফোন ব্যবহার করেন না নোলান!

এক সাক্ষাৎকারে নোলান জানান, স্মার্টফোন ব্যবহার করলেই মনোসংযোগ হারান তিনি। তার কথায়, ‘আমি খুব তাড়াতাড়ি মনোসংযোগ হারাই। সেই কারণেই আমি সব সময় নিজেকে ইন্টারনেটের পরিধির মধ্যে রাখি না। কারণ একঘেয়েমি দেখা দিলেই মানুষ ইন্টারনেটের দিকে ঝোঁকেন। আর আমি দুটি কাজের মাঝের ফাঁকা সময়টা অন্য ভাবে কাজে লাগাই। ওই সময়েই আমি সব থেকে ভালোভাবে চিন্তা করতে পারি। আমার বেশির ভাগ ভালো ভাবনা সেখান থেকেই আসে। অনলাইনে সময় নষ্ট করার থেকে তাতে আখেরে আমারই লাভ হয়।’ এই ভাবনা থেকেই স্মার্টফোন ব্যবহারে অনীহা নোলানের।

তা হলে কেমন ফোন ব্যবহার করেন নোলান? সাধারণ ফোন, যার মাধ্যমে স্রেফ অন্যদের সাথে যোগাযোগটুকু করা যায়। যে ফোনে ইন্টারনেট সহজলভ্য নয়, তেমন ফোনই ব্যবহার করতে ভালবাসেন তিনি। নোলান জানান, তিনি ছবির চিত্রনাট্য লেখার সময়েও ইন্টারনেট থেকে দূরে থাকেন। যে কম্পিউটারে ছবির চিত্রনাট্য লেখেন, তাতে ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা রাখেন না নোলান।

নিজের এই ইন্টারনেট বিমুখতা নিয়ে মশকরা করতেও পিছপা হননি হলিউডের তারকা পরিচালক। তার দাবি, তার নিজের সন্তানেরাই তাকে মাঝে মধ্যে বোকা ভেবে বসে।
সূত্র : ইন্টারনেট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সময় নষ্ট, স্মার্ট ফোন ব্যবহারই করেন না নোলান

আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩