ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে আর হামলার পরিকল্পনা নেই, ইঙ্গিত দিলেন ট্রাম্প ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা

সময় নষ্ট, স্মার্ট ফোন ব্যবহারই করেন না নোলান

  • আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ২১ জুলাই মুক্তি পাবে হলিউড তারকা ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’। মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে অনেক আলোচনা। পাশাপাশি, আলোচনায় নোলান নিজেও। ‘প্রেসটিজ’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘টেনেট’-এর মতো ছবির স্রষ্টা তিনি। বর্তমান সময়ের থেকে কয়েক যোজন এগিয়ে থাকে তার ছবির ভাবনা। তবে আধুনিক সময়ে দাঁড়িয়ে এখনো স্মার্টফোন ব্যবহার করেন না নোলান!

এক সাক্ষাৎকারে নোলান জানান, স্মার্টফোন ব্যবহার করলেই মনোসংযোগ হারান তিনি। তার কথায়, ‘আমি খুব তাড়াতাড়ি মনোসংযোগ হারাই। সেই কারণেই আমি সব সময় নিজেকে ইন্টারনেটের পরিধির মধ্যে রাখি না। কারণ একঘেয়েমি দেখা দিলেই মানুষ ইন্টারনেটের দিকে ঝোঁকেন। আর আমি দুটি কাজের মাঝের ফাঁকা সময়টা অন্য ভাবে কাজে লাগাই। ওই সময়েই আমি সব থেকে ভালোভাবে চিন্তা করতে পারি। আমার বেশির ভাগ ভালো ভাবনা সেখান থেকেই আসে। অনলাইনে সময় নষ্ট করার থেকে তাতে আখেরে আমারই লাভ হয়।’ এই ভাবনা থেকেই স্মার্টফোন ব্যবহারে অনীহা নোলানের।

তা হলে কেমন ফোন ব্যবহার করেন নোলান? সাধারণ ফোন, যার মাধ্যমে স্রেফ অন্যদের সাথে যোগাযোগটুকু করা যায়। যে ফোনে ইন্টারনেট সহজলভ্য নয়, তেমন ফোনই ব্যবহার করতে ভালবাসেন তিনি। নোলান জানান, তিনি ছবির চিত্রনাট্য লেখার সময়েও ইন্টারনেট থেকে দূরে থাকেন। যে কম্পিউটারে ছবির চিত্রনাট্য লেখেন, তাতে ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা রাখেন না নোলান।

নিজের এই ইন্টারনেট বিমুখতা নিয়ে মশকরা করতেও পিছপা হননি হলিউডের তারকা পরিচালক। তার দাবি, তার নিজের সন্তানেরাই তাকে মাঝে মধ্যে বোকা ভেবে বসে।
সূত্র : ইন্টারনেট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সময় নষ্ট, স্মার্ট ফোন ব্যবহারই করেন না নোলান

আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩