ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শস্যের চালান আবার চালু করা নিয়ে আলোচনায় জেলেন্সকি ও ন্যাটো প্রধান

  • আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গের সাথে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ পুনরুদ্ধারের উপায় সম্পর্কে কথা বলেছেন।

জাতিসঙ্ঘের মধ্যস্থতায় করা ওই চুক্তির মেয়াদ সোমবার শেষ হয়েছে। ওই চুক্তি এতদিন ইউক্রেনীয় বন্দরগুলো থেকে কৃষ্ণ সাগর করিডোর দিয়ে শস্য এবং অন্যান্য কৃষি পণ্য পরিবহনকারী জাহাজগুলোকে নিরাপদে পৌঁছানোর নিশ্চয়তা দিয়েছিল।

জেলেন্সকি বলেন, তিনি এবং স্টলটেনবার্গ ‘কৃষ্ণ সাগরের শস্য করিডোর অবরোধমুক্ত করা এবং টেকসই কার্যকারিতার জন্য প্রয়োজনীয় অগ্রাধিকার এবং ভবিষ্যতের পদক্ষেপগুলো নির্ধারণ করেছেন।

জেলেন্সকি শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সাথেও শস্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন।

জেলেন্সকি বলেন, আমরা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অপারেশন পুনরায় চালু করার প্রচেষ্টাকে সমন্বিত করেছি। রাশিয়ার পদক্ষেপের কারণে, বিশ্ব আবারো খাদ্য সঙ্কটের দ্বারপ্রান্তে রয়েছে। আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে প্রায় ৪০ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

শস্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে, মস্কো কৃষ্ণ সাগরের বিশাল এলাকাকে জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় বন্দরকে লক্ষ্যবস্তু করে, ইতোমধ্যে ৬০ হাজার টন শস্য ধ্বংস করে ফেলেছে।

মস্কো সতর্ক করেছে যে তারা ধরেই নেবে যে কৃষ্ণ সাগরের কিছু অংশ দিয়ে অতিক্রমকারী জাহাজগুলো ইউক্রেনে অস্ত্র বহন করবে। পাল্টা ইউক্রেনও একই কথা বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়ার বন্দর অভিমুখী জাহাজগুলোকে ‘সব রকম ঝুঁকিসহ সামরিক পণ্যবাহী’ জাহাজ হিসাবে বিবেচনা করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শস্যের চালান আবার চালু করা নিয়ে আলোচনায় জেলেন্সকি ও ন্যাটো প্রধান

আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩