ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইইউর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আজ ঢাকায় আসছেন

  • আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আজ সোমবার ঢাকায় আসছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ছয় দিনের সফরে আসছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এছাড়া সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সাথে ধারাবাহিক বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম মে মাসের প্রথম সপ্তাহে একাধিক বৈঠক করেন। সে সব বৈঠকে গিলমোর উপস্থিত ছিলেন। তখন প্রতিমন্ত্রী শাহরিয়ার গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

মানবাধিকারের জন্য বিশেষ প্রতিনিধির কাজ হলো ইইউর মানবাধিকার নীতির কার্যকারিতা এবং দৃশ্যমানতা বৃদ্ধি করা। বিশেষ প্রতিনিধি ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

ইমন গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গুড ফ্রাইডে চুক্তি বাস্তবায়নের দায়িত্ব ছিল তার সরকারের, এর মধ্যে মূল মানবাধিকার বিধানগুলোও ছিল। ২০১৫ সালে অক্টোবর থেকে তিনি কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ার জন্য উচ্চ প্রতিনিধির বিশেষ দূতও।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইইউর বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আজ ঢাকায় আসছেন

আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩