ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ড্রাম বিস্ফোরণে পিতাপুত্রসহ ৩জন দগ্ধ

  • আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ড্রাম বিস্ফোরণে পিতাপুত্রসহ দগ্ধ তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রাজিপুর ইউনিয়নের তরফ পাচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নজরুল ইসলাম (৫৫) তার পুত্র রমজান (২৩) ও আবুল কালাম মিস্ত্রী।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুকনূজ্জামান জানান, নজরুল ইসলাম ২০০ লিটারের একটি খালি ড্রাম বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে কালাম মিস্ত্রীকে দিয়ে পানির ট্যাংকি তৈরির সময় লোহা গরম করে ড্রামে ঢুকানোর সময় বিস্ফোরিত হয়। এ সময় তিনজন গুরুতরভাবে আহত হন। এদের মধ্যে কালাম ও নজরুলকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, ড্রামে দাহ্য পদার্থ থাকার কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্রাম বিস্ফোরণে পিতাপুত্রসহ ৩জন দগ্ধ

আপডেট সময় : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭