ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি হাছান মাহমুদের

  • আপডেট সময় : ০১:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 379
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের মানুষ মঙ্গলবারের হরতাল ও হরতালকারীদের প্রত্যাখান করেছে দাবি করে আওয়ামী লীগের মুখপাত্র এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এই হরতালের খবর দেশের মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে।  দেশের কোথাও কোন হরতাল হয়নি।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের নামে নৈরাজ্য ও বিশৃংঙ্খলার প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ হরতালকারীদের উদ্দেশে বলেছেন, প্রাকৃতিক গ্যাস দেশের খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে।  দেশে বড়জোর লাখে একজন মানুষ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। সেই তুলনায় সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীর সংখ্যা কয়েকগুণ বেশি।  সেই গ্যাস কিনতে ২-৩ হাজার টাকা লাগে।  অথচ হরতালকারীরা তাদের পক্ষে না থেকে সুবিধা ভোগকারী কম সংখ্যক মানুষের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করেছে।  এই সরকার ক্ষমতায় আসার পর দেশের জনগণের মাথাপিছু আয় বেড়েছে তিনগুণ। খেটে খাওয়া মানুষের আয় বেড়েছে তিন থেকে চার গুণ।  সেই তুলনায় গ্যাসের দাম বেড়েছে সামান্যই।  পার্শ্ববর্তী দেশগুলোতে গ্যাসের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। সরকার তো আসমান থেকে টাকা আনবে না।  জনগণের ট্যাক্স দিয়েই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি হাছান মাহমুদের

আপডেট সময় : ০১:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭