ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভোলায় জেলে পুনর্বাসনের চাল প্রকৃত জেলেদের মাঝে বিতরণের দাবি

  • আপডেট সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা দেশের জাতীয় মাছ ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করায় জেলার সাত উপজেলার লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছে।গত বুধবার থেকে এই এলাকায় ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ চাল বিতরণের কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। জেলেদের দাবি দ্রুত ও প্রকৃত জেলেদের মাঝে যেন এবারে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। না হলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়বে তারা।

ভোলার চরফ্যাসনের ঢালচর এলাকার জেলে মো. জসিম ও হারুন বলেন, ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটা ভালো পদক্ষেপ। কিন্তু আমাদের জন্য বরাদ্দ চাল সঠিক সময়ে বিতরণ না হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে।

আমজাদ হোসেন বলেন, ১৫ বছর ধরে মাছ শিকার করছি। কিন্তু কখনো সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল পাইনি। তাই সরকারের কাছে দাবি বরাদ্দকৃত চাল এবার যেন সঠিকভাবে এবং প্রকৃত জেলেদের মঝে বণ্টন করা হয়।
একাধিক জেলেদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে যখনি চাল বিতরণ কার্যক্রম শুরু হয় তখনও সেই চাল তাদের ভাগ্যে জোটেনা, তাই সঠিকভাবে প্রকৃত জেলেদের মাঝে চাল বণ্টনের দাবি জানান তারা।

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার মো. রেজাউল করিম জানান, গত বছর ৮৫ হাজার জেলে ছিল। তখন বরাদ্দ এসেছিলো মাত্র ৫২ হাজার জেলের। তাই সবাইকে চাল দেওয়া সম্ভব হয়নি। এ বছর জেলের সংখ্যা বেড়েছে তাই সবার জন্য চাল বিতরণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

অপরদিকে, জেলের প্রায় ৮০টি মৎস্যঘাটে এক হাজারের বেশি মাছের আড়ৎ এবং নিবন্ধনের বাইরে আরও লক্ষাধিক জেলে রয়েছে। দ্রুত জেলেদের পুনর্বাসনের চাল বিতরণের দাবি তাদের।

এদিকে জেলা মৎস্য অফিস জানায়, ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশ ছাড়াও সব প্রজাতির মাছ ধরা নিষেধ। এই দুই মাস ইলিশসহ অন্য প্রজাতির মাছ ডিম ও প্রজনন কার্যক্রম সম্পন্ন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় জেলে পুনর্বাসনের চাল প্রকৃত জেলেদের মাঝে বিতরণের দাবি

আপডেট সময় : ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭