ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারে দেড়মণ জাটকা জব্দঃ এতিমখানায় বিতরণ

  • আপডেট সময় : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে দেড় মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। ২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮ টায় শহরতলীর নুনিয়াছড়াস্হ বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম জানান, বৃহস্পতিবার সকাল ৮ টায় শহরতলীর নুনিয়াছড়াস্হ বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় ফিশিং বোট থেকে খালাস করার সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্র ব্যবস্থাপক মোঃ শরীফুল আলম ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা কর্মচারীগন অভিযানে অংশ নেন।

জব্দকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। শিক্ষক-ছাত্র স্থানীয় জনগন এসময় উপস্থিত ছিলেন।
প্রসংগত, ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) দৈর্ঘের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষন আইনে দন্ডনীয় অপরাধ। এ আইন

অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম আরো জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধিকল্পে জেলাব্যাপী জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে দেড়মণ জাটকা জব্দঃ এতিমখানায় বিতরণ

আপডেট সময় : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭