ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ৫ শতাধিক রোগী

  • আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা সদরে প্রায় ৫ শতাধিক অসহায়, গরীব ও দুস্থ রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশন।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।
ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন মান্দারী, তেওয়ারিগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধিক রোগী।
সকাল ৮ থেকে শুরু হওয়া কার্যক্রমে অংশ নেন ডায়বেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, জেনারেল মেডিসিন ও নাক, কান,গলা বিশেষজ্ঞ ডা. মো. তারেক, মেডিকেল অফিসার (গাইনী) ডা. ফারজানা জাহান মিতু, ডা. সাহারা শারমিন ও ডা. আতিকুর রহমান। ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ৫ শতাধিক রোগী

আপডেট সময় : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩