ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত আর নেই

  • আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার সিটি মেয়রের মৃত্যুর খবরটি বাসস’কে নিশ্চিত করেছেন ।
গত ১১ ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রিফাত। এর আগে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি। কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগের নেতারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত আর নেই

আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩