ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

  • আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার পূর্বে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ শুভেচ্ছা জানান।
এসময় সাকিব বলেন- আগামী ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সবাই যার-যার এলাকার কেন্দ্রে গিয়ে স্বতস্ফুর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই এক সঙ্গে কাজ করে মাগুরার দু’টি আসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।
আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করে। এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩