ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করুন : বিজিবি মহাপরিচালক

  • আপডেট সময় : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি’র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ দুপুরে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর ও দায়িত্বপূর্ণ সীমান্ত পরিদর্শনের সময় বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
বিজিবি মহাপরিচালক আজ রংপুর রিজিয়নের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি ) সদর পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপন করেন। পরে তিনি ব্যাটালিয়ন সদরের সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।
বিজিবি মহাপরিচালক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরনের সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
পরে বিজিবি মহাপরিচালক কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট আইসিপি ও এর কাছাকাছি সোনাহাট বিওপি পরিদর্শন করেন। সোনাহাট আইসিপিতে বিজিবি মহাপরিচালক গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিসহ ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা ও সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রংপুর রিজিয়ন কমান্ডার, রংপুর সেক্টর কমান্ডার এবং কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করুন : বিজিবি মহাপরিচালক

আপডেট সময় : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩