ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জবাবদিহিতা বাড়ানো হচ্ছে : আহসান হাবিব খান

  • আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কোনক্রমেই অস্বচ্ছতা ও অসততা গ্রহণ করা হবে না। এ ব্যাপারে আমাদের ফুল টিম দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের সকলের উদ্দেশ্য এক, ফ্রি-ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ।’
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য অতি গুরুত্বপূর্ণ ভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে দায়িত্ব পালন করা সংশ্লিষ্টদের জবাবদিহিতা বাড়ানো হচ্ছে। প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আজ মঙ্গলবার বিকেলে এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এবার নির্বাচনে আমরা একটি অ্যাপস তৈরি করেছি। দুই ঘন্টা পর পর যে কেউ দেখতে পারবে কোন কেন্দ্রে কত ভাগ ভোট হয়েছে। কোন অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।
নির্বাচনে কোন চ্যালেঞ্জ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, প্রত্যেকটি জিনিসেরই চ্যালেঞ্জ থাকে। আমরা যখন যে চ্যালেঞ্জ ফেস করব তার সমাধানের জন্য কাজ করা হবে।
এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবারের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জবাবদিহিতা বাড়ানো হচ্ছে : আহসান হাবিব খান

আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩