ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

নাগরিকদের স্মার্ট ভূমিসেবায় সম্পৃক্তকরণে ভূমি মন্ত্রণালয় ও আইন বিভাগ একযোগে কাজ করবে

  • আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মাঠ পর্যায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ অন্যান্য ভূমি বিষয়ক আইনসমূহ কার্যকরভাবে প্রয়োগে সহযোগিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ একযোগে কাজ করবে।’
আজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য স্মার্ট ভূমিসেবা বিষয়ক কর্মশালায় রিসোর্স পারসনের বক্তব্যে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার।
ভূমি সচিব জানান, দেশের নাগরিকদের স্মার্ট ভূমিসেবায় সম্পৃক্তকরণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভূমিসেবা বিষয়ক ৪৫ লক্ষাধিক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। প্রতিমাসে ভূমিসেবা সম্পর্কিত ফিডব্যাক গ্রহণসহ অন্যান্য তথ্যের জন্য ৬ লাখ নাগরিককে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কল করছে।
ভূমি সচিব আরো বলেন, মাঠ পর্যায়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নলেজ শেয়ারিং ও প্রশিক্ষণ কেন্দ্রসমূহে স্মার্ট ভূমি সেবা বিষয়ে কারিকুলাম অন্তর্ভুক্তিকরণের জন্য দুই মন্ত্রণালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
তিনি বলেন, ১৭টি উপজেলায় জমি ক্রয় পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’-এর মাধ্যমে, যা আগামী বছর নাগাদ দেশব্যাপী বিস্তৃত করা হবে। ভূমি উন্নয়ন কর নির্ধারণের ডিজিটাল ব্যবস্থাও রাখা হয়েছে এই ব্যবস্থায়।
ভূমি সচিব আরো বলেন, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আইন ও বিচার বিভাগের আওতায় ভূমি নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। ভূমি ব্যবস্থাপনা ও ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রম পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের আওতায়। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের জন্য এই দুই মন্ত্রণালয়ের মধ্যে কাজের নিরবিচ্ছিন্ন সমন্বয়সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাগরিকদের স্মার্ট ভূমিসেবায় সম্পৃক্তকরণে ভূমি মন্ত্রণালয় ও আইন বিভাগ একযোগে কাজ করবে

আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩