ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে শহীদ উল্লা খন্দকারের গণসংযোগ

  • আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
আজ শুক্রবার মোঃ শহীদ উল্লা খন্দকার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে ভাঙ্গারহাট বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পথসভায় মিলিত হন।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, নৌকা প্রতীকের রাধাগঞ্জ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক দেবদুলার বসু পল্টু, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমৃত লাল হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল আলম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ শওকত, ডা. আশিষ পান্ডে, রাসেল মোল্লা বাঁধন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন খানমসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।
মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি এই আসন থেকে ৭বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে শহীদ উল্লা খন্দকারের গণসংযোগ

আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩