ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট সময় : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে সোহাগ (৩০) ও একই এলাকার বাছিত মিয়ার ছেলে মনির (২৭) এবং আশুগঞ্জের সোহাগপুর এলাকার নাজির মিয়ার ছেলে রফিক (২৫)।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা এলাকায় একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

ওসি জানান, দুর্ঘটনা-কবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে-বড় কোনো গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ১০:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০১৭