সংবাদ শিরোনাম ::
লোহাগড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
- / 252
নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতনা ইউনিয়নের রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের চার বছরের শিশুপুত্র আরাফাত ও মিরাজুল বিশ্বাসের পাঁচ বছরের মেয়ে ফাবিয়া আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলতে যায়। দীর্ঘ সময় তাদের কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের লাশ ভেসে ওঠে।
লাশ উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
























