ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

কাল মুখোমুখি লিভারপুল-ইউনাইটেড

  • আপডেট সময় : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে এ সপ্তাহ শুরু করতে যাচ্ছে লিভারপুল। জার্গেন ক্লপের দল ভালভাবেই জানে নিজেদের বাকি থাকা আট ম্যাচে জয়ী হতে পারলে লিগ শিরোপা জয় নিশ্চিত হবার সাথে সাথে কোচের বিদায়ও স্মরণীয় হয়ে থাকবে। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের আতিথ্য নিবে লিভারপুল। তার আগে অবশ্য ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসকে ও আর্সেনাল ব্রাইটনকে হারিয়ে সাময়িক সময়ের জন্য টেবিলের শীর্ষে উঠতে পারে।
২০২১-২২ মৌসুমে মাত্র এক পয়েন্টের জন্য লিগ শিরোপা হাতছাড়া হয়েছিল লিভারপুলের। এবারও লিগে তিন শীর্ষ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ একদিন এগিয়ে যায় তো, পরের দিনই আবার পিছিয়ে যায়। তবে ৫৬ বছর বয়সী বিদায়ী কোচ ক্লপ বিশ^াস করে লিগে লিভারপুলের ২০তম শিরোপা জয়ে তার দল সম্ভাব্য ২৪ পয়েন্টই যোগ করতে পারবে।
এ সম্পর্কে ক্লপ বলেন, ‘এটাই প্রিমিয়ার লিগের স্বাভাবিক চিত্র। শীর্ষ দলগুলো এভাবেই মৌসুমের শেষে এসে নিজেদের প্রমান করে। এখন প্রয়োজন নিজ নিজ ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখা। আমরা এমন একটি অবস্থানে আছি যা এখনো পর্যন্ত ভাল। এখন বাকি ম্যাচগুলোতে লড়াই চালিয়ে যেতে হবে। অবশ্যই কালকের ম্যাচটি বড় ম্যাচ, বড় প্রতিপক্ষের বিপক্ষে আমাদের এই মুহূর্তে মাঠে নামতে হচ্ছে।
ক্লপ বলেন, ‘অনেকেই বলছে আমাদের সামনে সেরা সূচী অপেক্ষা করছে। আমি জানিনা কথাটা সঠিক কিনা। আমি হয়তো একটু নেতিবাচক ভাবেই সব দেখছি। কিন্তু একথা স্পষ্ট যে কালকের ম্যাচটা কঠিন। তারা অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমরা লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।’
গত মাসে এফএ কাপে ইউনাইটেড ৪-৩ গোলে লিভারপুলকে পরাজিত করেছে। গত দুই ম্যাচে এরিক টেন হাগের দল এগিয়ে থেকেও স্টপেজ টাইমের গোলে লিড হারাতে হয়েছে। আর এই ম্যাচগুলোতে দলের লড়াকু পারফরমেন্সে দারুন সন্তুষ্ট টেন হাগ, ‘আমরা সবসময়ই নিজেদের মান প্রমানের চেষ্টা করেছি। আমাদের দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। ম্যাচে হাই স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করছি। আমরা নিজেদের সেরাটা দিতেই সবময়ই প্রস্তুত থাকি। প্রিমিয়ার লিগে সেরা দলগুলোকে আমরা পরাজিত করেছি। কিন্তু ম্যাচে কিভাবে জয়ী হতে হয় সেটাই আমাদের শিখতে হবে। কিভাবে আমাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে সেগুলোই এখন মূল লক্ষ্য। ব্যক্তিগত ও দল হিসেবে নিজেদের আরো ভালভাবে মেলে ধরতে হবে।
ক্লপ ও টেন হাগ উভয় কোচই সমর্থকদের আরো সংযত আচরণের আহবান জানিয়েছেন। এ সম্পর্কে ক্লপ বলেন, ‘আমাদের বাচ্চাদের সঠিক কিছু বিষয় শিক্ষা দিতে হবে। সবকিছুর প্রতি শ্রদ্ধা ও সহনসশীলতার বিষয়গুলো এখানে মূখ্য। বিশে^র দুটি অন্যতম বড় ক্লাব কাল মাঠে মাঠে নামছে। সে কারনে এই ম্যাচ থেকে শিক্ষা নেবার অনেক কিছু আছে। এক্ষেত্রে আমাদের দুই দলেরই ভূমিকা আছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল মুখোমুখি লিভারপুল-ইউনাইটেড

আপডেট সময় : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪