ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

মার্শের ইনজুরিতে চিন্তায় অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন দিল্লি ক্যাপিটালসের মার্শ।
মার্শের ইনজুরি চিন্তায় ফেলেছে অস্ট্রেলিয়াকে। কারন মার্শের ইনজুরিকে উদ্বেগজনক বলে জানিয়েছেন দিল্লির সহকারী কোচ প্রবীন আমরে। স্ক্যান রিপোর্টে খারাপ কিছু এলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে মার্শকে। সেক্ষেত্রে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ^কাপ মিস করতে পারেন মার্শ। বিশ^কাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে মার্শ।
মার্শের ইনজুরি নিয়ে আমরে বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। তবে মার্শের ইনজুরি উদ্বেগজনক। স্ক্যানের জন্য পাঠানো হয়েছিলো তাকে এবং ফিজিওরা এক সপ্তাহের মধ্যে আমাদের রিপোর্ট দিবেন। তারপর আমরা প্রকৃত অবস্থা বুঝতে পারবো। সে (পুরো মৌসুমে) খেলতে পারবে কি-না, সেটি স্ক্যানের রিপোর্টের উপর নির্ভর করছে।’
চলতি মৌসুমে চার ম্যাচ খেলে ৬১ রান এবং ১ উইকেট শিকার করেছেন মার্শ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্শের ইনজুরিতে চিন্তায় অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪