ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের মেমফিসে ব্লক পার্টিতে গুলির ঘটনায় নিহত ২, আহত ৬ : পুলিশ

  • আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক
বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এরআগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অংশ নিয়েছিল।
যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দেশটিতে গত বছর ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের মেমফিসে ব্লক পার্টিতে গুলির ঘটনায় নিহত ২, আহত ৬ : পুলিশ

আপডেট সময় : ০১:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪