ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো স্যাংশন-ভিসানীতি কেয়ার করি না : কাদের

  • আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকার কোনো স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের অ্যাজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।’

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। উনাদের রুটিন (সফরে) আসা আসবে, যাবে।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে- সেটা তো বলা মুশকিল।’

মন্ত্রী বলেন, ‘তিনি নির্বাচনের আগে এসেছিলেন তখন ভিসানীতি, স্যাংশনের বিষয় ছিল।‌ এখন আবার আসলেন। আমরা কোনো ধরনের স্যাংশন, ভিসানীতি- এগুলো কেয়ার করি না।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোনো স্যাংশন-ভিসানীতি কেয়ার করি না : কাদের

আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪